ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

মোঃ ফসিয়ার রহমান - পাইকগাছা(খুলনা )প্রতিনিধি"
প্রকাশ : ১/৭/২০২৫, ১১:৩৪:৪৮ AM

পাইকগাছা পৌরসভার বাজেট ঘোষণা

খুলনার পাইকগাছা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার (২৯জুন) সকালে পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক মাহেরা নাজনীন এ বাজেট পেশ করেন। বাজেটে ৪৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার, ৭৮২ দশমিক ১৮ টাকা আয় ও ৪৪ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৩৪১ দশমিক ৬৭ টাকা ব্যয় এবং ২৫ লাখ ৪৪১ দশমিক ৫১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় বিশেষ অতিথি ছিলেন, থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, ডাঃ ইব্রাহিম গাজী, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, পৌর প্রকৌশলী মোঃ নুর আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান (জিয়া), ইউডিএ উত্তম কুমার ঘোষ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।